বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ফেনী জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপ
ফেনী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম খলিল ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোঃ নুরুল আজিম ভূঁইয়া। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত ফেনী জেলা ও দায়রা জজ মো. বদরুল আলম ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা আইনজীবী সমিতি। সোমবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমজম একটি কূপ বা পানির ফোয়ারা। পৃথিবীর অপরাপর সকল কূপের মতো এটি সাধারণ কোন কূপ নয়। সৃষ্টি ইতিহাস, পানির গুন-মান, পানির পরিমাণ, পানি ভরণ পদ্ধতিসহ বিভিন্ন ক্ষেত্রে জমজম কূপের রয়েছে কিছু বিশেষত্ব, যা অলৌকিক নিদর্শনও বটে। বিশেষত্ব বিবেচনায় জমজম কূপ একটি Beyond amazing। জমজম কূপের সাথে জড়িয়ে আছে একাধিক নবী, নবীপত্নী ও পরিবারের স্মৃতি গাঁথা। তাছাড়া আধূনিক মক্কানগরী ও সভ্যতার গোড়া পত্তন হয় এই জমজম কূপকে কেন্দ্র করেই। প্রায় ৫০০০ বছর সময়কাল থেকে মক্কা নগরী ও সভ্যতার ইতিহাসের সাথে জমজম কূপের নাম আষ্টেপৃষ্টে জড়িত। আধুনিক মক্কা নগরী ও সভ্যতার গোড়া পত্তনে জমজম কূপের রয়েছে অনস্বীকার্য ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং পালন করে আসছে। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ অক্টোবর বিশ্বজুড়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ দিবসটি শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এ দিনে পৃথিবীজুড়ে শিক্ষকদের আলাদাভাবে স্মরণ করা হয়, শ্রদ্ধা জানানো হয় এবং কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেয়া হয়।
ফেনীতে রীতিমতো সব প্রকার উৎসব, অনুষ্ঠান হয়, কিন্তু এ মাটির সূর্যসন্তান—যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলো ছড়াচ্ছেন—তাদের নিয়ে তেমন কোনো আয়োজন-অনুষ্ঠান দেখা যায় না।
দাগনভূঞা উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা দাবি পূরণের আশ্বাস দিলেও পরে আর তা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ স্থানীয়দের।
একটি সময় ছিল, যখন শিক্ষকের প্রধান শিক্ষাসঙ্গী ছিল পাঠ্যবই, খাতা, কলম ও ব্ল্যাকবোর্ড। সময়ের পরিবর্তনে সেই চিত্র বদলেছে। আজকের বিশ্বে জ্ঞান প্রতিনিয়ত নবায়িত হচ্ছে, প্রযুক্তি বদলে দিচ্ছে যোগাযোগের ধরন, কর্মক্ষেত্রের চাহিদা এবং শিক্ষার পদ্ধতি। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল কনটেন্ট, অনলাইন প্রশিক্ষণ, ভার্চুয়াল সহযোগিতা এবং তথ্যভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়; এগুলো বর্তমান বাস্তবতা। এই বাস্তবতায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় “ওয়ান টিচার ওয়ান ট্যাব” উদ্যোগ একটি অত্যন্ত সময়োপযোগী ধারণা হিসেবে সামনে এসেছে। ২০২৬ সালে সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘ঙহব ঞবধপযবৎ, ঙহব ঞধন’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও একটি বিস্তৃত আইটি ইকোসিস্টেম গড়ে তোলার অংশ হিসেবে ‘ঙহব ঞবধপযবৎ, ঙহব ঞধনষবঃ’ মডেল বাস্তবায়নের পরিকল্পনার কথা বলা হয়েছে। এর লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে পাঠদানের মানোন্নয়ন, শিখন-ঘাটতি চিহ্নিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকরভাবে সহায়তা করা। তবে প্রশ্ন হলো—প্রতিটি শিক্ষকের হাতে একটি ট্যাব তুলে দিলেই কি ডিজিটাল শিক্ষার রূপান্তর ঘটবে? উত্তর হলো, না। একটি ট্যাব কেবল একটি যন্ত্র। কিন্তু দক্ষ শিক্ষক, মানসম্মত ডিজিটাল কনটেন্ট, নির্ভরযোগ্য ইন্টারনেট, প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ এবং সঠিক নীতিগত পরিকল্পনার সঙ্গে যুক্ত হলে এই যন্ত্রই হয়ে উঠতে পারে শিক্ষার নতুন যুগের একটি শক্তিশালী হাতিয়ার।
ফেনী সদর উপজেলার সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং সমবায় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সমবায় ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র ও প্রতিদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবসে ফেনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ফেনী সদরের আয়োজনে সোমবার বিকালে সম্প্রীতির মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা। এসময় শান্তির ফেনী গড়তে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন সর্বদলীয় নেতৃবৃন্দ।
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার'র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত কল্যাণ সভায় ফেনীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার'র নিকট তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মনোযোগ সহকারে সমস্যাসমূহ শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের (FIRSO) জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদক অর্জন করে ইতালির রোমে আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয়েছেন ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মনির। গত ৪ সেপ্টেম্বর ঢাকার UIU-তে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘রোবো টেক এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রজেক্ট’ বিভাগে ‘টিম অ্যাস্ট্রো নোভা’-এর হয়ে তিনি এ সাফল্য পান।
সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদন্ড থেকে খালাস প্রাপ্ত আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে পর্যায়ক্রমে তারা বের হন। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন বলেন, ‘জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়।’
ফেনীজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। প্রতিদিন জ্বর ও নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভিড় করছেন শত শত মানুষ, যাদের বড় অংশেরই ডেঙ্গু পজিটিভ আসছে। বিশেষ করে ফেনী শহরের রামপুর ও পুলিশ কোয়ার্টার এলাকার এর ভয়াবহতা বেশি বলে জানিয়েছে স্থানীয় ও ভুক্তভোগীরা।